১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রোববারের তৃতীয় ওয়ানডে তাই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। অঘোষিত এই ফাইনালে টসে হেরেছেন মেহেদী হাসান মিরাজ। টসে হেরে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
দাপুটে জয়ে সিরিজ শুরু করলেও বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবুও আগের ম্যাচের কম্বিনেশন ভাঙেননি মিরাজরা। মাঠে নেমেছে অপরিবর্তিত তিন পেসার, দুই স্পিনার আর ছয় ব্যাটার নিয়ে। জায়গা হয়নি সৌম্য সরকারের।
পাকিস্তান মাঠে নেমেছে তিন পরিবর্তন নিয়ে। অভিষেক হয়েছে গাজী ঘোরি ও সাদ মাসুদের। একাদশে ফিরেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। চোটের জন্য বাদ পড়েছেন শামিল হোসেন, আর হুসাইন তালাত। জায়গা হারিয়েছেন মোহাম্মদ ওয়াসিমও।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ ও আবরার আহমেদ।


