সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
সাভারে শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে (২২) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি জানান ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন।

রোববার রাত দেড়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে ধর্ষণের ঘটনায় সোহেল রোজারিওকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এদিকে, ধর্ষণের ঘটনায় অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ড আবেদন করেছে সাভার মডেল থানা-পুলিশ। দুইপক্ষের শুনানি শেষে আদালত মিঠু বিশ্বাসের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরেক অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে, ১৪ অক্টোবর বিকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করে মাদকাসক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু রোজারিও। পরে মেয়েটিকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিনজন ধর্ষণ করে।

সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী নারী ধর্ষণের কথা কাউকে জানাননি। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং সাভার মডেল থানায় মামলা করেন। ভুক্তভোগী ওই নারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ বাকি দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গাজীপুরের কালীগঞ্জ এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad