যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাসেল মিয়া জানান, তিনি পুলিশ কনস্টেবল পদে সিআইডিতে কর্মরত রয়েছেন। তার বাসা কদমতলীর রইস নগর এলাকায়। সোমবার তার ফায়ারিং প্রশিক্ষণ ছিল। এজন্য ভোরে বাসা থেকে মোটরসাইকেলে করে মালিবাগে সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি।

তিনি আরও জানান, রায়েরবাগ এলাকায় পৌঁছালে তিন থেকে চার জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মানিব্যাগ ও মোবাইল নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তার বাম হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে আহত অবস্থায় এক সিআইডি সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাতে আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad