১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসির একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তার প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারাল। মার্ক টালি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মার্ক টালির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
২৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে জীবনাবসান ঘটে মার্ক টালির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।


