চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা
Advertisement
Advertisement

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তারা। এ সফরে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা চীন সফর করেছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এসব সফরের উদ্যোগ বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাস এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার বিকালে এনসিপির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত টাইমস অব বাংলাদেশকে জানান, শীর্ষ নেতাদের চীন যাত্রা উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রেস ব্রিফিং হবে।

আরও পড়ুন

নাহিদ ইসলাম ছাড়াও চীন সফরে যাচ্ছেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

জানা গেছে, সফর শেষে তাদের ৩১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম, শিল্প কারখানা পরিদর্শন করবে।

এছাড়া চীনের শহর চংকিংয়েও সফর করবে দলটি। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করবেন নেতারা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad