সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে আশকোনা হাজিক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা দক্ষিণখান এলাকা থেকে যৌথবাহিনী ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনায় জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশ (২৪), তার সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) আটক করা হয়। তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় চাঁদাবাজি ও লোকজনকে হয়রানি করে আসছিলেন বলে যৌথবাহিনীর কাছে অভিযোগ রয়েছে।
জানা গেছে, আটকদের মধ্যে আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমে জড়িত। তারা বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করাার মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বাণিজ্য করে আসছে। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


