নির্বাচন ২০২৬: এনসিপির পর্যবেক্ষক ও প্রশিক্ষণ উপকমিটি গঠন

নির্বাচন ২০২৬: এনসিপির পর্যবেক্ষক ও প্রশিক্ষণ উপকমিটি গঠন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর ও সাংবাদিক আরিফুর রহমান তুহিন।

এই কমিটি নির্বাচনী প্রস্তুতি ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এনসিপি।

দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপ-কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

দলটি জানিয়েছে, নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার জন্য কার্যপরিধিভিত্তিক এই উপকমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্যের উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নাভিদ নওরোজ শাহ, মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা এবং তানজিদ রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad