এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে নিলাম পদ্ধতি। রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে নিলামে ক্রিকেটার কেনাবেচা। নিলামের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দুই অভিজ্ঞ নাম মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের দল না পাওয়া। যদিও প্রথম দফায় অবিক্রিত থাকলেও শেষ দিকের এক্সিলারেটেড নিলামে তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই বাঁহাতি ওপেনারকে নিয়ে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের সাথে কাড়াকাড়ির পর দলে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালসে। তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স। ৭০ লাখ টাকায় লিটন দাসকেও নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬৮ লাখ টাকায় মোহাম্মদ সাইফউদ্দিন গেছেন ঢাকা ক্যাপিটালসে। ৬৬ লাখ টাকায় পেসার তানজিম হাসান সাকিবকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শামীম হোসেনের দাম উঠেছে ৫৬ লাখ, নিয়েছে ঢাকা।
পেসার খালেদ আহমেদের ভিত্তিমূল্য ৩৫ লাখ হলেও ৪৭ লাখ টাকায় তাকে নিয়েছে সিলেট টাইটান্স। শরীফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও সম্প্রতি রাইজিং স্টার্স টুর্নামেন্টে আলো ছড়ানো আব্দুল গাফফার সাকইলাইনের দাম উঠেছে ৪৪ লাখ টাকা। শরীফুলকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও বাকি দুজনকে রাজশাহী ওয়ারিয়র্স।
এবার এক নজরে দেখে নিন বিপিএলের
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম
নিলাম থেকে: লিটন দাস (৭০ লাখ ক্যাটাগরি এ) , তাওহিদ হৃদয় (৯২ লাখ, ক্যাটাগরি বি), নাহিদ রানা, (৫৬ লাখ ক্যাটাগরি সি), রাকিবুল হাসান, (৪২ লাখ, ক্যাটাগরি সি), আলিস আল ইসলাম (২৮ লাখ, ক্যাটাগরি সি) , মৃত্যুঞ্জয় চৌধুরী, (১৮ লাখ, ক্যাটাগরি ডি) , নাইম হাসান (১৮ লাখ, ক্যাটাগরি ডি) , কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ, ক্যাটাগরি ডি) ,ইফতেখার হোসেন ইফতি (১৪ লাখ, ক্যাটাগরি ই) , মেহেদী হাসান সোহাগ (১১ লাখ, ক্যাটাগরি এফ) , আব্দুল হালিম (১৪ লাখ, ক্যাটাগরি ই) মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ, ক্যাটাগরি বি)
বিদেশি: এমিলিও গে, মোহাম্মদ আখলাক
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম থেকে: শামীম পাটোয়ারী (৫৬ লাখ, ক্যাটাগরি বি) , মোহাম্মদ সাইফউদ্দিন, (৬৮ লাখ, ক্যাটাগরি বি), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ, ক্যাটাগরি সি), তাইজুল ইসলাম (৩০ লাখ, ক্যাটাগরি সি), সাব্বির রহমান (২৮ লাখ, ক্যাটাগরি সি), ইরফান শুক্কুর, (১৮ লাখ, ক্যাটাগরি ডি) নাসির হোসেন (১৮ লাখ, ক্যাটাগরি ডি), তোফায়েল আহমেদ (১৮ লাখ, ক্যাটাগরি ডি), আবদুল্লাহ আল মামুন (১৪ লাখ, ক্যাটাগরি ই) , মারুফ মৃধা (১৪ লাখ, ক্যাটাগরি ই), জায়েদ উল্লাহ (১১ লাখ, ক্যাটাগরি এফ), মইনুল ইসলাম (১১ লাখ, ক্যাটাগরি এফ)
বিদেশি: দাসুন শানাকা, জুবাইদউল্লাহ আকবরী
সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ, ক্যাটাগরি, বি), খালেদ আহমেদ ( ৪৭ লাখ, ক্যাটাগরি বি), আফিফ হোসেন, (২২ লাখ, ক্যাটাগরি-সি), রনি তালুকদার (২২ লাখ, ক্যাটাগরি সি), জাকির হাসান (২২ লাখ, ক্যাটাগরি সি), রুয়েল মিয়া (২২ লাখ, ক্যাটাগরি ডি) , আরিফুল ইসলাম (২৬ লাখ, ক্যাটাগরি ডি) , এবাদত হোসেন (২২ লাখ, ক্যাটাগরি সি), শহীদুল ইসলাম, (১৪ লাখ, ক্যাটাগরি ই) , রাহাতুল ফেরদৌস (১৪ লাখ, ক্যাটাগরি ই), তৌফিক তুষার (১৪ লাখ, ক্যাটাগরি ই), মুমিনুল হক (২২ লাখ, ক্যাটাগরি সি)
বিদেশি: অ্যাঞ্জেলো ম্যাথুস, অ্যারন জোন্স
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব, (৬৬ লাখ, ক্যাটাগরি বি), ইয়াসির আলী (৪৪ লাখ, ক্যাটাগরি বি), আকবর আলী, (৩৪ লাখ, ক্যাটাগরি সি), রিপন মন্ডল (২৫ লাখ, ক্যাটাগরি সি) , জিশান আলম (১৮ লাখ, ক্যাটাগরি ডি) , হাসান মুরাদ, (১৮ লাখ, ক্যাটাগরি ডি) আব্দুল গাফফার সাকলাইন, (৪৫ লাখ, ক্যাটাগরি ডি) ,মেহেরব হোসেন (৩৯ লাখ, ক্যাটাগরি ডি), রবিউল হক, (১৮ লাখ, ক্যাটাগরি ই), ওয়াসি সিদ্দিকি (১৯ লাখ, ক্যাটাগরি ই), শাখির এইচ শুভ (১১ লাখ, ক্যাটাগরি এফ) , মুশফিকুর রহিম (৩৫ লাখ, ক্যাটাগরি বি), মোহাম্মদ রুবেল (১১ লাখ, ক্যাটাগরি এফ)
বিদেশি: জাহানদাদ খান, দুশান হেমন্থ
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, আবরার আহমেদ
নিলাম থেকে: নাঈম শেখ (১ কোটি ১০ লাখ, ক্যাটাগরি এ), শরীফুল ইসলাম, (৪৪ লাখ, ক্যাটাগরি বি) আবু হায়ুদার রনি (২২ লাখ, ক্যাটাগরি সি), মাহমুদুল হাসান জয়, (৩৭ লাখ, ক্যাটাগরি সি) ,মাহফিজুল রবিন (২২, ক্যাটাগরি সি), সুমন খান, (৩২ লাখ, ক্যাটাগরি ডি), জিয়াউর রহমান (৩০ লাখ, ক্যাটাগরি ডি) , আরাফাত সানি (১৮ লাখ, ক্যাটাগরি ডি), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ,ক্যাটাগরি ই), শুভাগত হোম (১৪ লাখ,ক্যাটাগরি ই), সালমান হোসেন (১৪ লাখ, ক্যাটাগরি ই) , জাহিদুজ্জামান খান (১১ লাখ, ক্যাটাগরি এফ)
বিদেশি: অ্যাঞ্জেলো পেরেরা
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে: মাহিদুল ইসলাম, (৩৫ লাখ, ক্যাটাগরি বি), জাকের আলী অনিক, (৩৫ লাখ, ক্যাটাগরি-বি), হাবিবুর সোহান, (৫০ লাখ, ক্যাটাগরি ডি), নাজমুল অপু, (১৮ লাখ, ক্যাটাগরি ডি), আবু হাসিম, (১৮ লাখ, ক্যাটাগরি ডি), মুশফিক হাসান (১৮ লাখ, ক্যাটাগরি ডি), শাহাদাত দীপু, (১৮ লাখ, ক্যাটাগরি ডি), রেজাউর রহমান রাজা (১৮ লাখ, ক্যাটাগরি ডি), মেহেদী হাসান রানা, (১৪ লাখ, ক্যাটাগরি ই), সৈকত আলী (১৪ লাখ, ক্যাটাগরি ই), সাব্বির হোসেন (১৪ লাখ, ক্যাটাগরি ই), রহমতউল্লাহ আলী (১১ লাখ, ক্যাটাগরি এফ)
বিদেশি: হায়দারউল্লাহ, ইহসানউল্লাহ খান।


