নিহত কালামের শরীয়তপুরের বাড়িতে শোকের মাতম

নিহত কালামের শরীয়তপুরের বাড়িতে শোকের মাতম
শরীয়তপুরে আবুল কালাম আজাদের মরদেহ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেওয়া হয়েছে। মরদেহ সেখানে পৌঁছানোর পর এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

জানাজা শেষে নিজ গ্রামেই দাফন করা হবে আবুল কালাম আজাদের মরদেহ।  এর আগে ঢাকার সিদ্ধিরগঞ্জে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝখানে একশ কেজির বেশি ওজনের রাবারের তৈরি বিয়ারিং প্যাড ওপর থেকে খুলে নিচে পড়ে আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad