নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, তা নির্ভর করছে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পাওয়া বিএনপির ওপর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।
এরইমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।
শনিবার সকালে ফাওজুল কবির জানান, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠের বিষয়ে নানা ধরনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।
টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা কার কাছ থেকে শপথ নিতে চান তার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নেবে।’
‘আমরা এখন বিএনপি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারা যার কাছ থেকে শপথ নিতে চাবেন, তাকেই দেওয়া হবে’, যোগ করেন উপদেষ্টা।


