সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
Advertisement
Advertisement

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কর্মকর্তাদের কাছে ঘটনার বিবরণ শোনেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আগুন লাগার কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad