লালবাগে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

লালবাগে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
লালবাগে বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ এলাকা থেকে জব্দ করা ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর লালবাগের বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীকালে জব্দ করা পলিথিন বিনষ্ট করার জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad