নরসিংদীর মাধবদীতে ডাকাতি ও হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭

নরসিংদীর মাধবদীতে ডাকাতি ও হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭
নরসিংদীর মাধবদীতে সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতি ও প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সাত সদস্য। ছবি: পুলিশের সৌজন্যে
Advertisement
Advertisement

নরসিংদীর মাধবদীতে সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় মো. শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মো. সুজন মিয়া (২৫), মো. ফারুক মিয়া (৩০), রোমান (২৮) এবং মো. হৃদয় মিয়া (২২)। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ জুলাই ভোরে মাধবদী থানার বলভদ্রদী গ্রামে সৌদিফেরত মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় মিলনের বড় ভাই শাহজাহান বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং তার চাচা সুরুজ মিয়া গুরুতর জখম হন। ডাকাত দল স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নয় দিনের মাথায় পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতি ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিদের কয়েকজন পূর্বেও ওই এলাকায় একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad