সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আমির হামজা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানহানির মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় আদালতের বিচারক সুমন কর্মকার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আমির হামজাকে আদালতে হাজির হতে গত ২ এপ্রিল সমন জারি করা হয়। মানহানির মামলায় মঙ্গলবার তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।

বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল।

এই মামলাতেই আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad