ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ঘে আহত ২৫

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ঘে আহত ২৫
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বসতঘর ও পাঁচটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামে থেমে থেমে সংঘর্ষ চলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় অভিযুক্ত ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি রেজাউল ইসলাম ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। স্থানীয় নির্বাচনের পর তিনি ও তার সমর্থকেরা বাড়িতে ফিরতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। মঙ্গলবার সকালেও দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ও মারামারির ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad