সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের আসনভিত্তিক ফলাফল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাচ্ছে।

এরআগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠায় ইসি।

আরও পড়ুন

চিঠিতে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। ইতিমধ্যে দলগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

চিঠিতে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য  রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংরক্ষিত নারী আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad