তৃতীয় দফা রিমান্ডে শেখ মামুন খালেদ

তৃতীয় দফা রিমান্ডে শেখ মামুন খালেদ
Advertisement
Advertisement

আরও একটি হত্যামামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এনিয়ে তাকে তৃতীয় দফা রিমান্ডে নেয়া হচ্ছে।

দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে পুলিশ সোমবার শেখ মামুন খালেদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালতে হাজির করে। এসময় মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যামামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গুলিতে নিহত হন দেলোয়ার হোসেন। এ ঘটনার প্রায় এক বছর পর ২০২৫ সালের ৬ জুলাই হত্যামামলা দায়ের করেন নিহত দেলোয়ারের স্ত্রী মোছাম্মৎ লিজা। এই মামলায় শেখ মামুন খালেদকে আসামি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad