শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, বিদেশগমন প্রক্রিয়ায় দালাল ও প্রতারণা ভয়াবহভাবে জড়িয়ে আছে। গ্রাম থেকে শহর সর্বত্র সাধারণ মানুষ সর্বস্ব দিয়ে বিদেশ যেতে গিয়ে প্রতারিত হচ্ছেন।

বুধবার সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানান, দেশ দালালচক্র থেকে মুক্ত না হওয়া পর্যন্ত শ্রমশক্তি রপ্তানির খাতে দৃশ্যমান কোনো বাস্তব পরিবর্তন সম্ভব নয়।

আরও পড়ুন

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত হয়ে বিদেশে গিয়ে আটক বা দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের বিষয়টি উল্লেখ করেন তিনি।

তিনি জানান, এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসলে ভিসার মেয়াদ ও টিকিট জটিলতায় প্রায় ১৭ হাজার বাংলাদেশি শ্রমিক সব টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারার তথ্যটি জানা যায়।

এ সময় পৃথিবীতে তারুণ্যের অভাব উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad