হাদির ওপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ গ্রেপ্তার ১

হাদির ওপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ গ্রেপ্তার ১
ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় আরও একজন গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ দুইটি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নরসিংদী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে অভিযানের সময় সদর থানার তরুয়া এলাকায় মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির ভেতর থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে র‍্যাব-১১।

অভিযানে গ্রেপ্তার হওয়া মো. ফয়সাল (২৫) বরিশাল জেলার সদর উপজেলা শিবপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে আসামি নরসিংদী জেলার নরসিংদী মডেল থানার শাপলা চত্ত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

আরও পড়ুন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তলসহ অন্যান্য অস্ত্র উদ্ধার। ছবি: টাইমস

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানী ঢাকার বিজয়নগরের বক্স-কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে শনাক্ত করে। এর মধ্যে একজন হলেন প্রধান সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান অপরজন বাইক চালক আলমগীর হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad