শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
দুর্ঘটনার পর মরদেহ দেখতে ভিড় করেছেন প্রতিবেশী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছেলে। সোমবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুধকুড়া গ্রামের আলী হোসেনের বোরো চাষের সেচপাম্পের বিদ্যুৎ লাইনের তার ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সকালে হাছান আলীর একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে যায়। গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাওয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর