পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ

পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙ্গি নৌকায় করে জহরপুর ক্যাম্প ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় যাচ্ছিল ১১ জনের একটি দল। পথে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর একজন সাঁতরে তীরে ওঠেন। বাকি ১০ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়েন। পরে খানদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করেন।

চেয়ারম্যান বলেন, ‘তারা এখন ভারতের বিএসএফের কাছে আছেন বলে শুনেছি। নৌকায় নারী, পুরুষ ও শিশু ছিল বলেও জানা গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর