ট্রলারের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে এক নারীর মৃত্যু

ট্রলারের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে এক নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোণার মদনে ট্রলারের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলারঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজ্জামান মাঘান গ্রামে বিয়ে করে নববধূসহ বরযাত্রীর লোকজন নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছান।

ট্রলার থেকে যাত্রীরা নামার পূর্ব মুহুর্তে বরযাত্রী হিসেবে যাওয়াৎ রিনা আক্তারের বোরকা ও চুল হঠাৎ ট্রলারের ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক রিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর