ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে অবদান রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ঈদুল আজহার সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


