সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টায় গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় ডিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad