মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সাকিব আল হাসান। ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের মাগুরার বাড়ির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন টাইমস অব বাংলাদেশকে জানান, বুধবার রাতে মাগুরা শহরের বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে তিন থেকে চারজন ব্যক্তি এসে বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি আব্দুল আল মামুন বলেন, ‘কয়েকজন লোক মোটরসাইকেলে এসে বাড়ির গেটে আগুন ধরিয়ে চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।’

বোমা নিক্ষেপের বিষয়টি অস্বীকার করে তিনি জানান, দুর্ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগানো ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।

তবে পুলিশ বোমা নিক্ষেপের বিষয়টি নাকচ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেগুলো ককটেল বিস্ফোরণের শব্দ ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad