শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ বছর ধরে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ বছর ধরে মাস্তান তৈরি হয়েছে: রিজভী
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন রুহুল কবীর রিজভী। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, দীর্ঘ ১৬ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কেবল ‘মাস্তান’ তৈরি হয়েছে।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘১৬ বছরে শিক্ষার কোনো পরিবেশ ছিল না। এজন্যই ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না।’

এমন পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় গেলে আগামী প্রজন্মের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাবে বলেও জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের জন্য প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা থাকত, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারতেন।’

আরও পড়ুন

‘কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।’

আইইউটির শিক্ষার্থীদের তৈরি করা রেসিং কার। ছবি: সংগৃহীত
আইইউটির শিক্ষার্থীদের তৈরি করা রেসিং কার। ছবি: সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের মধ্যে ‘রেসিং কার’ নির্মাতা গবেষক দলকে অনুপ্রেরণা দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আইইউটির রেসিং কার নির্মাণে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও জানান। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

আইইউটির এই শিক্ষার্থীরা তিন বছর চেষ্টার পর তৈরি করেছেন ফর্মুলা কার বা রেসিং কার। যা নিয়ে চলতি মাসে চীনে একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad