শর্তসাপেক্ষে লাইসেন্স ফেরত পেল আদ-দ্বীন হাসপাতাল

শর্তসাপেক্ষে লাইসেন্স ফেরত পেল আদ-দ্বীন হাসপাতাল
Advertisement
Advertisement

রাজধানীর বড় মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিন শর্তে এ অনুমতি দেওয়া হলো।

শর্তগুলো হলো ১. দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং ৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষম প্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা) সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

চিঠিতে উল্লেখ করা হয়, মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি আপিল ও আপিলের অধিকতর বিবরণী দাখিল করে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাইয়ে একটি তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনর্কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad