সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈকা অতন্দ্রানু রিপার ভিডিও বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও চরিত্র হননের অপচেষ্টা বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
বিবৃতিতে তিনি বলেন, ভিডিও বক্তব্য প্রচারকারী নারীকে তিনি চেনেন না। তার সঙ্গে ঐ নারীর যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। আলী রীয়াজ দাবি করেন, এ ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।
এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন আলী রীয়াজ। তা নাহলে এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা দাবি করেন, আলী রীয়াজ মিথ্যা প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভপাতে বাধ্য করেছেন আলী রীয়াজ।


