বিএনপির এমপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা

বিএনপির এমপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা
সানজিদা ইসলাম তুলি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি করেন পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার।

এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসলাম ধর্ম অবমননার দায়ে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করেছি। আদালত আমাদের কথা ও বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চা মানুষের মৌলিক অধিকার। ‘বিবাহ’ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। বিবাদী সানজিদা ইসলাম তুলি মুসলমানদের বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘বিবাহ’ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কুরআনে সুরা নিসার ৩নং আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭’ ধারা (২) অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয় সেক্ষেত্রে ইসলামি শরিয়াহ আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই ।

অভিযোগে আরও বলা হয়, বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলামদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad