গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাবাজার এলাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তৌফিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad