গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই

গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই
বাসন থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত শনিবার বিকালে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ওসি হারুনুর রশিদ।

মঙ্গলবার দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।

অস্ত্র হারানো এএসআইয়ের নাম পারভেজ মল্লিক। তিনি জানান, গত শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তি হয়। এ সময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

পারভেজ মল্লিক বলেন, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার পিস্তলটি সঙ্গে নেই। তবে কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই ডিউটিতে গিয়েছিলেন বলে দাবি করেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান এএসআই পারভেজ মল্লিক।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad