রামিসা হত্যামামলা: ১৬ জনের সাক্ষ্য গ্রহণ

রামিসা হত্যামামলা: ১৬ জনের সাক্ষ্য গ্রহণ
আসামি সোহেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। একই সঙ্গে আগামীকাল বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তার জবানবন্দি দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ তাদের জেরা করেন।

এদিন চার্জশিটভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিলেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলো। জেরা শেষে আদালত বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। প্রথমে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে তাদের এজলাসে তোলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর