সাতক্ষীরায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কল্পনা রানী ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে নিজ ঘরে ঘুমের মধ্যে কল্পনা রানীকে একটি বিষধর সাপ কামড় দেয়। বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। এতে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার সকালে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কল্পনা রানীর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর