নরসিংদীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানিয়েছিল কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। পরে সারারাত খুঁজেও ফাহিমের সন্ধান পাননি তারা।

পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা চারটি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad