বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
Advertisement
Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে মো. মুহিদুল ইসলাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) হিসেবেও নিয়োজিত ছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ দেশের অন্যান্য জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মো. মুহিদুল ইসলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad