রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দিনভর আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় অনুষদের ছয়জন ডিন দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা শিক্ষকরা হলেন, আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরাম উল্লাহ এবং ভূ-বিজ্ঞান অনুষদের অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।

আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া এই ডিনদের মেয়াদ শেষ হয়েছে গত বুধবার।

এর মধ্যে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনের নামেন রাকসু নেতাদের একাংশ। তাদের অভিযোগ, এই ডিনটা ‘আওয়ামী লীগপন্থী’।

আরও পড়ুন

এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন ডিন অফিসগুলোতে এবং আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষকের কক্ষে যান। যদিও শিক্ষকদের কাউকেই পাননি তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ সব দপ্তরেও তালা দেওয়া হয়।

এসব বিষয় জানিয়ে আম্মার বিকালে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, `আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থীদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক।‘

সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

এসব ঘটনার ধারাবাহিকতায় বিকালে প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে ডিনদের সঙ্গে বৈঠক হয়। সেখানেই পদত্যাগের ঘোষণা দেন ডিনরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad