রংপুরে মা-শিশুর মরদেহ উদ্ধার

রংপুরে মা-শিশুর মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

রংপুরে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর ২৮ নং ওয়াডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতদের নাম সূচনা ঘোষ ও জয়দেব ঘোষ। সূচনা সাজাপুর এলাকার শংকর ঘোষের (৪৫) স্ত্রী এবং জয়দেব তাদের দেড় বছরের ছেলে ।

নিহতের স্বামী শঙ্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে। মানসিক অবসাদ থেকেই তার স্ত্রী ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।

পুলিশ জানিয়েছে, দম্পতির দশম শ্রেণী পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ প্রথম তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পূজা ঘোষ নামের তাদের আরেক মেয়ের বিয়ে হয়েছে। নিহতের স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী তার একটি ছোট মুদি ব্যবসা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad