জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন
কালাই থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মোটর সাইকেল কিনে না দেওয়ায় জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম আক্কাস আলী (৫৬)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত গোলাপ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ি গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জেলার সহকারি পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালাই থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীকে একটি মোটর সাইকেল কিনে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু আক্কাস আলী এতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে শনিবার ইফতারের কিছু আগে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে চাকু ও দা দিয়ে কোপাতে শুরু করে। এ সময় বাধা দিতে গেলে মা ও বোনের ওপরও হামলা চালায় সে। এতে তারাও গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আক্কাস আলীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মা আবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাবাকে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মামলার আইনী প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad