মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

উন্নত চিকিৎসার জন্য ঢাকা-৯ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিউরো সায়েন্স বিভাগে এই বর্ষীয়ান নেতাকে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হয়েছে।

মির্জা আব্বাসের ভাগ্নে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য এসব তথ্য নিশ্চিত করেন।

মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: টাইমস

এর আগে, মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল রোববার সকালে জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করেছে।

আরও পড়ুন

গত বুধবার ইফতারের আগে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেওয়া হয়।

সিটি স্ক্যান রিপোর্টে তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad