যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ব্র্যাকের প্রতিনিধিদলের মতবিনিময় সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ব্র্যাক একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ব্র্যাকের প্রতিনিধিদলের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ে এসব সমস্যা প্রতিরোধ ও প্রতিকারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। ব্র্যাক শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান পদ্ধতি উন্নয়ন এবং ন্যায়সঙ্গত শাস্তি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। এ জন্য উপাচার্য ব্র্যাক প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

জনসংযোগ দপ্তর জানায়, ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দুটি কমিটি কাজ করছে। এ ছাড়া সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলে অভিযোগ বাক্স স্থাপন এবং নিয়মিত অভিযোগসংশ্লিষ্ট কমিটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে এ বিষয়ে কর্মশালা আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad