অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক
আটক নির্বাচন অফিসের কর্মচারী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সিলেটের হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারিকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আটক হওয়া সুশান্ত চন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী। তিনি কিশোরগঞ্জ উপজেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ দিয়েশূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন সুশান্ত চন্দ্র বিশ্বাস। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত আছেন এবং বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

আরও পড়ুন

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস জানান, তিনি কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার  ১৮৫ টাকা, তার নামে থাকা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান এবং অন্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে । ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad