স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৫

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৫
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের লাইনচ্যুতি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে সংঘটিত ভয়াবহ উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার হওয়ার পর এই সংখ্যা নিশ্চিত করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার তদন্তকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ধ্বংসস্তূপ থেকে দুটি মরদেহ উদ্ধার করেন। এরপর দেশটির সিআইডি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে নিহতের চূড়ান্ত সংখ্যা ৪৫ বলে নিশ্চিত করে।

এর আগে, আন্দালুসিয়ার জরুরি পরিষেবার এক মুখপাত্র এএফপিকে জানান, রাষ্ট্রীয় কোম্পানি রেনফ পরিচালিত একটি উচ্চগতির ট্রেন বেসরকারি কোম্পানি ইরিওর আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি ট্রেন রেললাইনের ওপর ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ১২০ জনের বেশি যাত্রী আহত হন। এ ঘটনার কয়েক দিনের মধ্যে দেশে আরও একাধিক রেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

এই ঘটনাগুলো স্পেনে ট্রেন ভ্রমণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্কের অধিকারী এবং একটি শীর্ষ পর্যটন গন্তব্য।

দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় স্পেন সরকার গত রোববার থেকে তিন দিনের জাতীয় শোক পালন করে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।

সিভিল গার্ডের তদন্তকারী ইউনিটের প্রধান ফার্নান্দো ডোমিঙ্গেজ সাংবাদিকদের জানান, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত দুটি বগিতে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর পর শেষ দুটি মরদেহ উদ্ধার করেন।

সিআইডির তথ্যমতে, নিহত ৪৫ জনের মধ্যে মরক্কো, রাশিয়া ও জার্মানির তিনজন নারী ছাড়া বাকি সবাই স্পেনের নাগরিক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad