ঢাকার যাত্রাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় তানজিদ (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার জন্য নেওয়া হয়।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সায়দাবাদ ওয়াটার পাম্প এলাকায় তাকে গুলি করা হয়।
তানজিদের বন্ধু মামুন জানান, প্রায় ১০–১৫ জন হঠাৎ সেখানে এসে তানজিদের ওপর গুলি চালায়। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। পরে হামলাকারী সেখান থেকে চলে যান।
হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তানজিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী, তিনি মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, যাত্রাবাড়ি থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ি থানা কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে।’


