রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
রোববার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, রোববার থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মো. মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), মো. নাদিম (২০), মো. ইউসুফ আলী (৩৮), মো. মোজেম্মেল (২২), মো. সাব্বির সরদার (২১), মো. আব্দুল্লাহ (৪৪), মো. রিপন (৩০), মো. টোকন হোসেন (৩৪), মো. বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), মোহাম্মদ রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), মো. সুমন (২২), মো. আরিফ হোসেন (২১), মো. জাকির আলম (২৮), মো. শাহাদৎ (২৫), মো. মনির সরদার (২৯), মো. ইকবাল হোসেন রতন (৩৫), মো. নূরু (৩৫), মো. ইমরান (৩৫), মো. সানা উদ্দিন (২১), মো. সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), মো. ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মো. মনির শেখ (৩৮) ও মাসিন ইসলাম (২৫)।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


