প্রাইম ভিডিওতে ফিরছে ‘বেওয়াচ’

প্রাইম ভিডিওতে ফিরছে ‘বেওয়াচ’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অ্যামাজন প্রাইম ভিডিও জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এর রিবুটের আন্তর্জাতিক স্ট্রিমিং স্বত্ব কিনেছে। এর ফলে ২০২৭ সালে মুক্তির পর নতুন সিরিজটি ইউরোপ, কানাডা, লাতিন আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাইম ভিডিওতে দেখা যাবে।

দ্য হলিউড রিপোর্টার জানায়, চুক্তির আওতায় শুধু নতুন রিবুটই নয়, ‘বেওয়াচ’-এর পুরোনো পর্বগুলোর স্ট্রিমিং স্বত্বও পেয়েছে অ্যামাজন। এতে মূল সিরিজের নয়টি সিজন পাশাপাশি ‘বেওয়াচ হাওয়াই’ নামে প্রচারিত নবম ও দশম সিজনও রয়েছে। তবে দুই সিজনের স্পিন-অফ ‘বেওয়াচ নাইটস’ এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

নতুন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন স্টিফেন অ্যামেল। তার সঙ্গে রয়েছেন জেসিকা বেলকিন, শে মিচেল, হ্যাসি হ্যারিসন, থ্যাডিয়াস লাগ্রোন, নোয়া বেক ও ব্রুকস নেডার।

সিরিজটির নির্মাতা ও শোরানার ম্যাট নিক্স। প্রযোজনায় রয়েছে ফ্রিম্যান্টল ও ফক্স এন্টারটেইনমেন্ট। নির্বাহী প্রযোজকদের তালিকায় আছেন ম্যাকজি, মাইকেল বার্ক, গ্রেগ বোনান, ডগ শোয়ার্টজ, দান্তে দি লোরেতো ও মাইক হোরোভিটজ। প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাকজি।

নির্মাতারা বলছেন, নতুন ‘বেওয়াচ’ মূল সিরিজের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিক দর্শকদের জন্য নতুনভাবে গল্পটি তুলে ধরবে।

আরও পড়ুন

১৯৮৯ সালে সম্প্রচার শুরু হওয়া ‘বেওয়াচ’ প্রথম মৌসুমের পর এনবিসি এটি বাতিল করলেও পরে সিন্ডিকেশনের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। একসময় ২০০টির বেশি দেশে সম্প্রচারিত এই সিরিজ প্রতি সপ্তাহে প্রায় ১০০ কোটির বেশি দর্শক টানত বলে দাবি করা হয়।

ডেভিড হাসেলহফের পাশাপাশি এই সিরিজ থেকেই পরিচিতি পান পামেলা অ্যান্ডারসন, কারমেন ইলেক্ট্রা, জেসন মোমোয়া ও ইয়াসমিন ব্লিথ।

১২ পর্বের সিজন ২০২৭ সালের জানুয়ারিতে ফক্সে প্রচার শুরু হবে। পরে চুক্তিভুক্ত আন্তর্জাতিক অঞ্চলে এটি প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে। যুক্তরাষ্ট্রে পরিবেশনার স্বত্ব ফক্স এন্টারটেইনমেন্ট গ্লোবালের কাছেই থাকবে, আর আন্তর্জাতিক বিপণনের দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল।

ফ্রিম্যান্টলের কানাডা ও আন্তর্জাতিক বিভাগের ডিস্ট্রিবিউশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মিশেলা দি মন্ডো বলেন, নতুন সিরিজের পাশাপাশি পুরোনো ‘বেওয়াচ’ও আবার বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তারা উচ্ছ্বসিত।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad