ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৭টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১১৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৫২, সিটিটিসিতে ১১ ও গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানে একটি জিপ, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষরসংবলিত ৪১টি সিল, ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড, এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮টি ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad