চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাতে আলমডাঙ্গা হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

দুদু আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের ভ্যানচালক অন্তরের ভ্যান চুরি হয়ে যায়। অভিযোগ করা হয়, ভ্যানটি দুদু কুষ্টিয়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যায়।

আরও পড়ুন

এ সময় ভ্যানের খোঁজ করতে ভ্যানচালক অন্তর ও তার পিতা হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কুষ্টিয়ায় যায়। বিষয়টি জানতে পারলে সেখান থেকে পালিয়ে যায় দুদু। এর জের ধরে রোববার সন্ধ্যায় অন্তরসহ আরও লোকজন মিলে দুদুকে আসাননগর গ্রাম থেকে ধরে নিয়ে যায় হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে। সেখানে অন্তর, হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রথমে হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে রাতে মরদেহ আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad