মৌসুমীর মায়ের অবস্থা সংকটাপন্ন

মৌসুমীর মায়ের অবস্থা সংকটাপন্ন
Advertisement
Advertisement

সংকটাপন্ন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী-এর মা। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওমর সানী শাশুরির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ওমর সানী বলেন, হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি অচেতন অবস্থায় রয়েছেন। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বার্ধক্যজনিত নানা জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

ওমর সানীর এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad