মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ‘ভাঙচুর নয়, সংস্কার হচ্ছে’

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ‘ভাঙচুর নয়, সংস্কার হচ্ছে’
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে সংস্কার কাজ। ছবি: টিওবি
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙার কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ‘এখানে ভাংচুর নয়, সংস্কার কাজ হচ্ছে।’

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধের চারপাশে টিনের বেড়া দিয়ে চলছে ভাঙচুরের কাজ। স্মৃতিসৌধের মূল কাঠামো থেকে ইট খুলে ফেলা হচ্ছে। তবে বসানোর জন্য নতুন ইটও এনে রাখা হয়েছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ভবনের নির্মাণকাজ চলতেও দেখা যায়।

জানতে চাইলে স্মৃতিসৌধের সংস্কার কাজে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার আতোয়ার রহমান বলেন, ‘এটা ভাঙা হচ্ছে না, সংস্কার চলছে। ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। আগে যা ছিল সেটাই থাকবে। বৃষ্টি হলে স্মৃতিসৌধের সামনের প্লাজায় পানি জমে। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক নেই। সেটা ঠিক করে নতুন ইট লাগানো হবে। প্লাজার ফ্লোরে যে টাইলস আছে, তার বদলে মার্বেল লাগানো হবে, যাতে টেকসই হয়।’

স্মৃতিসৌধের জায়গাটা মূলত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি। কিন্তু পাশের কবরস্থান সিটি করপোরেশনের আওতাভুক্ত থাকায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এখন সংস্কারের কাজ পিডব্লিওডি (গণপূর্ত) থেকেই করা হচ্ছে।

গণপূর্ত অধিদফতর মিরপুরের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান বলেন, ‘এটা একটা ন্যাশনাল মনুমেন্ট, এটা ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। এটার ব্যবহারজনিত যে ক্ষয়-ক্ষতি হয়েছে, যেমন- ইটের রঙ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন পর্যায়ে ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তাই আমরা একই জিনিস আবার নির্মাণ করবো। আপনারা দেখেবেন, মূল যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা ভাঙছি না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad