মাদারীপুরে ৩১ দফা প্রচারে বিএনপির জনসমাবেশ

মাদারীপুরে ৩১ দফা প্রচারে বিএনপির জনসমাবেশ
মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর জনসমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে জনসমাবেশের আয়োজন করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

শনিবার বিকালে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।

লাভলু সিদ্দিকী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad